Skip to main content

"২১ ব্যক্তিকে সালাম দেয়া মাকরূহ"

 


🌹

( ১ ) নামায আদায়রত ব্যক্তিকে ।

( ২ ) ক্বোরআন শরীফ তেলাওয়াতকারীকে।
( ৩ ) ওয়াজ ও যিকিরে নিমগ্ন ব্যক্তিকে।
( ৪ ) হাদীস ও খুতবা পাঠরত ব্যক্তিকে।

( ৫ ) উক্ত ব্যক্তি চতুষ্টয়ের পাঠ্যের প্রতি মনোনিবেশকারীকে।
( ৬ ) বিচারক, যখন তিনি বিচার করার জন্য মসনদে বসেন তখন বাদী ও বিবাদী তাকে সালাম দেয়া মাকরূহ ।

( ৭ ) শরীয়তের জ্ঞান সম্বলিত আলোচনাকারীকে। ( ৮ ) এক্বামতের শব্দাবলী পাঠকারীকে।

( ৯ ) শরীয়তের শিক্ষাদানে নিমগ্ন ব্যক্তিকে।
( ১০ ) বেগানা যুবতী মহিলা । অনুরূপভাবে যে কোন যুবতী মহিলার দিকে তাকিয়ে আছে তাকেও সালাম দেয়া মাকরূহ । ( শামী )

( ১১ ) দাবাড়ু এবং তার প্রকৃতি সদৃশ অন্যান্য ব্যক্তি যেমন জোয়াড়ী , মদখোর , পর নিন্দাকারী , কবুতরবাজ অর্থাৎ কবুতর উড়িয়ে লক্ষণ নির্ণয়কারী , গায়ক ও বাদক ।

( ১২ ) নিজ স্ত্রীর সাথে একান্ত অন্তরঙ্গের মুহুর্তে অবস্থানকারীকে ।
( ১৩ ) কাফিরকে।
( ১৪ ) দিগম্বরকে।
( ১৫ ) মল - মুত্র ত্যাগকারীকে ।

( ১৬ ) আহাররত ব্যক্তি । তবে আগন্তুক ব্যক্তি যদি ক্ষুধাকাতর হয় এবং তার জানা থাকে যে , আহাররত ব্যক্তি তাকে বঞ্চিত করবে না তবে সালাম দেয়া মাকরূহ নয় । সালাম মাকরূহ এ জন্য যে , এ সময়কার সালাম দ্বারা খাবার চাওয়া ও গ্রহণই উদ্দেশ্য । ( দুররে মুখতার ) ।

( ১৭ ) ঠাট্টাবাজ বৃদ্ধকে ।
( ১৮ ) মিথ্যাবাদীকে।
( ১৯ ) মানুষের দোষ - ত্রুটি খোঁজতে অভ্যস্থ ব্যক্তিকে।
( ২০ ) গালি গালাজে অভ্যস্থ ব্যক্তিকে ৷
( ২১ ) আযানদাতাকে ।
 এতদ্ভিন্ন সবাইকে সালাম দেয়া সুন্নত । (আলমগীরী)
(রুকনে দীন বাংলা পৃষ্ঠা - ৭৮ অনুবাদক নজমুল হুদা)  🌹
 

কমেন্ট

Comments

Post a Comment