Skip to main content

Posts

🌹🌹কেউ কারো আপন নয় 🌹🌹

   মাঝে মাঝে শিক্ষা অর্জনের জন্য হলেও হাসপাতালে আসা উচিত। * হাসপাতালের পরিবেশ আপনাকে শিক্ষা দিবে কেউ কারোর নয়,যার যার তার তার। ( অধিকাংশ ক্ষেত্রে,প্রায়জনের ক্ষেত্রে)। ক্বিয়ামতের ময়দানের পরিস্থিতি কত ভয়াবহ আর বিভিষিকাময় হবে তাহলে? (আল্লাহুম্মারহাম লানা) * কত শত ধরণের রোগে আক্রান্ত এখানে সেখানে পড়ে থাকা বেশুমার লোকেদের করুণ দৃশ্য, ফ্যালফ্যাল অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা-অশ্রুসজল হাজারো চোখ, উৎকণ্ঠা আর অসহনীয় কষ্টের বাস্তব পর্যবেক্ষণ আপনাকে দিল থেকে বলাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি মানে দুনিয়া জোড়া মালিকানার মাঝে আছি।
Recent posts

❎"গান শুনার পরিণাম"❎

  "গান শুনার পরিণাম" একজন বৃদ্ধ শায়খ গল্পটা শুনিয়েছেন, যিনি আরবের একটি মসজিদের ইমাম। তিনি বলেন-একদিন ফজর নামাজ পড়ে বসে আছি এমন সময় তেরো চৌদ্দ বছরের একটি বালক দৌঁড়ে আসল হন্তদন্ত হয়ে। হাফাতে হাফাতে সে আমাকে বলল,আমার আব্বা দ্রুত আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন। আমি তার সাথে দ্রুতপদে তাদের বাসায় গেলাম। দেখলাম, ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাড়িয়ে আছে। পঞ্চাশোর্ধ একজন লোক, অস্থির হয়ে আমাকে তিনি বললেন, হুজুর! আমার মেয়ে মৃত্যু পথযাত্রী, তাকে একটু তালকীন করুন। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম, দেখলাম বোরকাবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে। তার অবস্থা দেখেই বুঝতে পারলাম, আর বেশি সময় বাকি নেই। শেষ নিঃশ্বাস গুলো শেষ হতে যতক্ষণ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা ! বলো- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ / কয়েকবার এভাবে তালকীন করলাম। সে কালিমা তো পড়লোই না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙ্গে আসছে, আমার পাজরের হাড্ডিগুলো মচরে যাচ্ছে। আমি আবার কালিমার তালকিন করলাম, এবার সে এমন একটি বাক্য বলল যা বজ্রের মতো শোনাল আমার কানে। মেয়েটি বলল, ঐ যে আমার জাহান্নাম আমাকে দেখানো হচ্ছে। খোদা...

ইসলামিক গল্প ।

    স্বামী প্রথম রাতেই স্ত্রীকে বলছে, দেখ আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার পরিবার জোর পূর্বক বিবাহ দিয়েছে, সো তোমার মতো তুমি, আর আমার মতো আমি। স্ত্রী একদম চুপ, কিন্তু হতাশ হলেন না। মধ্যে রাতে স্ত্রী তাহাজ্জুদ সালাতের জন্য উঠলেন, স্বামীর এলোমেলো চুলে শীতল পরশ হাতখানা বুলিয়ে দিয়ে, আলতো করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চলুন আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্র সেতু হলো সালাত, স্বামী চোখ খুলে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক, কি মিষ্টি হাসি, অপূর্ব চাহনি, স্বামী বলল তুমি যাও, আমি ঘুমাবো, সকালে কাজ আছে,,,, স্ত্রী বলল আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি, সুখ, শান্তি, সচ্ছলতা, সম্মৃদ্ধির পথে ডাকছি, স্বামী বলল ওকে ঠিক আছে, তাহলে আমাকে জান্নাতে নিয়ে যাও, স্ত্রী বলল তাহলে ওযু করে এসে আল্লাহর কাছে জান্নাত চাও পেয়ে যাবে, স্বামী বলল আমি অনেক সুখ চাই, স্ত্রী বলল পৃথিবীর সবাই সুখের ক্রেতা, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন একাই সুখের বিক্রেতা, স্বামী বলল কিভাবে, স্ত্রী বলল, আল্লাহ মুমিন ব্যাক্তির জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। স্বামী বলছে আমি তো খারাপ, আ...

মুহাররম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ।

    মুহাররম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা । এক. মুহাররাম মাসের  তাৎপর্য _ বছর, মাস ,সপ্তাহ ,দিন আল্লাহর নেয়ামত।  وَ ہُوَ الَّذِیۡ جَعَلَ الَّیۡلَ وَ النَّہَارَ خِلۡفَۃً لِّمَنۡ اَرَادَ  اَنۡ یَّذَّکَّرَ اَوۡ اَرَادَ شُکُوۡرًا আর তিনি দিবা-রাত্রিকে পরস্পরের অনুগামী করেছেন। যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য। ফুরকান-৬২ ভাবনার বিষয়,           كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন বস্তুতঃ সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে ‘আমালের বিনিময়ে বিক্রি করে। তার ‘আমাল দ্বারা সে নিজেকে (আল্লাহর ‘আযাব থেকে) মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করেছেন। সহিহ মুসলিম, হাদিস নং ৪২২ (২২৩ দরসে নেজামী)  আমাদের উচিত সকালটা ইবাদত দিয়ে শুরু করা,  এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা।   عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ الْبَيَاضِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ مَا أَصْبَحَ ب...

★★ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা★★

   ★★ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা★★ ------------------------------------- (১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ থেকে পনেরো টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে। নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর। (২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী। যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়। (৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও?'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ কর। কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে। (৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? 'কানাআত...

লোকমান (আ:)এর ৭৬টি নছিহত ছেলের প্রতি।

  ১ । বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা। ২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো। ৩। বেটা ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক হওয়া হইতে বাঁচিয়া থাকিও। ৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে । ৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর । ৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে । ৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে । ৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে । ৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না । ১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে । ১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে । ১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে । ১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে । ১৪। নিজের কথা প্রমাণ করে দিবে । ১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে । ১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে । ১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে । ১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে । ১৯। আয়ের প্রতি লক্ষ্য রেখে...