Skip to main content

Posts

Showing posts with the label sikkhanio

🌹🌹কেউ কারো আপন নয় 🌹🌹

   মাঝে মাঝে শিক্ষা অর্জনের জন্য হলেও হাসপাতালে আসা উচিত। * হাসপাতালের পরিবেশ আপনাকে শিক্ষা দিবে কেউ কারোর নয়,যার যার তার তার। ( অধিকাংশ ক্ষেত্রে,প্রায়জনের ক্ষেত্রে)। ক্বিয়ামতের ময়দানের পরিস্থিতি কত ভয়াবহ আর বিভিষিকাময় হবে তাহলে? (আল্লাহুম্মারহাম লানা) * কত শত ধরণের রোগে আক্রান্ত এখানে সেখানে পড়ে থাকা বেশুমার লোকেদের করুণ দৃশ্য, ফ্যালফ্যাল অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা-অশ্রুসজল হাজারো চোখ, উৎকণ্ঠা আর অসহনীয় কষ্টের বাস্তব পর্যবেক্ষণ আপনাকে দিল থেকে বলাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি মানে দুনিয়া জোড়া মালিকানার মাঝে আছি।

★★ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা★★

   ★★ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা★★ ------------------------------------- (১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ থেকে পনেরো টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে। নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর। (২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী। যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়। (৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও?'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ কর। কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে। (৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? 'কানাআত...