মাঝে মাঝে শিক্ষা অর্জনের জন্য হলেও হাসপাতালে আসা উচিত। * হাসপাতালের পরিবেশ আপনাকে শিক্ষা দিবে কেউ কারোর নয়,যার যার তার তার। ( অধিকাংশ ক্ষেত্রে,প্রায়জনের ক্ষেত্রে)। ক্বিয়ামতের ময়দানের পরিস্থিতি কত ভয়াবহ আর বিভিষিকাময় হবে তাহলে? (আল্লাহুম্মারহাম লানা) * কত শত ধরণের রোগে আক্রান্ত এখানে সেখানে পড়ে থাকা বেশুমার লোকেদের করুণ দৃশ্য, ফ্যালফ্যাল অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা-অশ্রুসজল হাজারো চোখ, উৎকণ্ঠা আর অসহনীয় কষ্টের বাস্তব পর্যবেক্ষণ আপনাকে দিল থেকে বলাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি মানে দুনিয়া জোড়া মালিকানার মাঝে আছি।
Mahbuba IT_মাহবুবা আইটি